প্রধানমন্ত্রীর উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরতে পাবনা-৪ এ পাঞ্জাব বিশ্বাসের ব্যাপক কর্মসূচি ঘোষনা


নিজস্ব প্রতিনিধিঃ
প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আওয়ামীলীগ সরকারেরর উন্নয়ন কর্মকান্ড জনগনের মাঝে তুলে ধরে নৌকার পক্ষে জনমত সৃষ্টির লক্ষে অাগামী ২০ জুন পাবনা-৪ অাসনের সাবেক এমপি ও নন্দিত জননেতা অাসন্ন সংসদ নির্বাচনে উক্ত অাসন থেকে অা'লীগের সম্ভাব্য প্রার্থি পাঞ্জাব বিশ্বাসের নেতৃত্বে এক বিশাল নির্বাচনী শো'ডাউন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

জানা গেছে ২০ শে জুন হতে "জয় বাংলা মঞ্চ" নামের ব্যানারে পাবনা-৪ আসনে নৌকার পক্ষে ব্যাপক গণসংযোগ শুরু করবেন জনপ্রিয় সাবেক এই সংসদ সদস্য।

জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশে সরকারের উন্নয়ন কর্মসূচি জনগনের মাঝে তুলে ধরে আগামী সংসদ নির্বাচনে নৌকার পক্ষে জনমত সৃষ্টি ও নৌকা মার্কার সুনিশ্চিত বিজয় অর্জনের লক্ষ্যে এ শোভাযাত্রার অায়োজন করা হয়েছে।

মোটর শোভাযাত্রা অায়োজনের জন্য অনুমতি চেয়ে পাবনার পুলিশ সুপার বরাবর গত ১১ জুন লিখিত অাবেদন করেছেন পাবনা-৪ আসনের সাবেক এমপি পাঞ্জাব বিশ্বাস।

এ বিষয়ে পাঞ্জাব বিশ্বাস সাক্ষরিত একটি সংবাদ বিজ্ঞপ্তি দেয়া হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২০ শে জুন ৫ হাজার লোকের বিশাল মোটর শোভাযাত্রা নিয়ে নিজ গ্রাম অাটঘরিয়ার সড়াবাড়িয়া থেকে শোভাযাত্রা নিয়ে অাটঘরিয়া বাজারে গিয়ে একটি পথসভা করবেন। 

এর পর টেবুনিয়া ভায়া পাবনা- ঈশ্বরদী সড়ক ধরে শোভাযাত্রাটি অরণকোলা হাট হয়ে ঈশ্বরদী পুরাতন বাসস্ট্যান্ড এ একটি পথসভায় মিলিত হবে। পথসভা শেষে শোভাযাত্রাটি ঈশ্বরদী অালহাজ মোড় হয়ে অাইকে সড়ক ধরে জয়নগর হয়ে দাশুড়িয়া বাজারে এসে শেষ হওয়ার কথা রয়েছে।

জানা গেছে,  পাবনা-৪ আসনের সাবেক এমপি ও বরেণ্য লেখক পাঞ্জাব বিশ্বাসের এই শোভাযাত্রা স্মরণকালের বিশাল শোভাযাত্রায় পরিনত হতে পারে। এ শোভাযাত্রাকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে বলে জানা গেছে।