বার্তাকক্ষঃ
আগামী ১৪ জুলাই পাবনায় আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন তিনি ঈশ্বরদীর রূপপুরে আনবিক প্রকল্পে দ্বিতীয় ইউনিটের পারমাণবিক চুল্লি বসানোর (ফাষ্ট কংক্রিট পোরিং ডেট বা এফসিডি) কাজের উদ্বোধন করবেন।
প্রকল্প সূত্র জানায়, প্রথম ইউনিটের কংক্রিটের কাজ চলমান। নির্ধারিত সময় অনুযায়ী কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে। একইসাথে দ্বিতীয় ইউনিটের কাজও শুরু করার জন্য সকল প্রাক প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।
প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে এরমধ্যেই সরকারের স্থানীয় সকল দপ্তরের কর্মব্যস্ততা শুরু হয়েছে।
গত বছরের ৩০ নভেম্বর এফসিডি কাজের উদ্বোধনের পর বাংলাদেশ বিশ্বের ৩২তম পারমাণবিক দেশ স্বীকৃতি অর্জন করেছে।
উল্লেখ্য, সর্বাধুনিক ভিভিইআর প্রতিটি ১২০০ মেগাওয়াট ইউনিটের দুটি প্লান্ট বসানো হচ্ছে। চুক্তি অনুযায়ী ফাষ্ট কংক্রিট পোরিং ডেট বা এফসিডি উদ্বোধনের দিন হতে ৬৩ মাসের মধ্যে এই প্রকল্পে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রীডে সরবরাহ হবে। বর্তমানে পৃথিবীর ৩১টি দেশে ৪৩৭টি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রয়েছে।
এর আগে ২০১৪ সালের ২ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রকল্পের প্রথম পর্যায়ের কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন। এসময় রাশিয়ান ফেডারেশনের সাবেক প্রধানমন্ত্রী সের্গেই কিরিয়েঙ্কো এবং বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী উপস্থিত ছিলেন।
রাশিয়ান ফেডারেশনের সহযোগিতায় ঈশ্বরদীর রূপপুরে পদ্মা নদীর তীরে নির্মিত হচ্ছে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র।

তথ্যসূত্রঃ ঈশ্বরদী ডটকম।