মিজান তানজিল,পাবনাঃ
পাবনা পৌর এলাকার ২৫০ জন হতদরিদ্রদের মাঝে আড়াই লক্ষ নগদ টাকা প্রদান করেছেন যুব, ক্রীড়া ও পররাষ্ট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও সদর-৫ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স ।
আজ সোমবার ১১ই জুন বিকেলে কৃষ্ণপুর মক্তব মাঠে পাবনা-৫ আসনের মাননীয় সংসদ সদস্য এর ঐচ্ছিক তহবিল থেকে এ সকল নগদ অর্থ প্রদান করা হয়।
অর্থ প্রদানের আগে সংক্ষিপ্ত বক্তব্যকালে এমপি প্রিন্স বলেন, এ দেশের অবহেলীত হতদরিদ্র মানুষ যাতে করে ঈদের আনন্দ সমান ভাবে উপভোগ করতে পারে সে জন্য সরকারের পক্ষ থেকে দেওয়া এ সকল অর্থ আপনাদের প্রদান করা হচ্ছে। আওয়ামীলীগ সরকার গরীব দু:খী মানুষের সরকার।
এসকল মানুষের সুখে-দুখে আওয়ামীলীগ সরকার ছিলো ,আছে এবং আগামীতেও থাকবে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শেখ রাসেল মাসুদ, পৌর আওয়ামীলীগ নেতা কামরুজ্জামান রকি, উপজেলা আওয়ামীলীগের অর্থবিষয়ক সম্পাদক হিরক হোসেন, পৌর মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শামিমা আক্তার শিখা, ১নং ওয়ার্ডের কাউন্সিলর সুজা শেখ, ১৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি হেলাল,সহ-সভাপতি আব্দুল্লাহ,যুগ্ন সম্পাদক রঞ্জু শেখ, ১৩,১৪,১৫নং ওয়ার্ড মহিলা কাউন্সিলর লাইলি সহ স্থানী আওয়ামীলীগের নেতৃবৃন্দ।


