আটঘরিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু


জিল্লুর রহমান রানা, আটঘরিয়াঃ
পাবনার আটঘরিয়ায় পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।গতকাল শুক্রবার (৮ই জুন)দুপুরে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে।

নিহতের নাম মোছাঃ রোজা পারভীন (৩)। সে আটঘরিয়া উপজেলার দেবোত্তর দক্ষিনপাড়া মহল্লার মোঃ রানা হোসেনের মেয়ে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে শিশুটি বাড়ির পাশে খেলতে বের হয়। 

এসময় সে বাড়ির পাশের ডোবায় পড়ে গেলে পাশের বাড়ির লোকজন টের পেয়ে তাকে উদ্ধার করে আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়।