বিশ্বকাপে যোগ্যতার প্রমাণ দিয়ে আর্জেন্টিনা ২য় রাউন্ডে, সমর্থক শিবিরে বাঁধভাঙা উচ্ছাস


বার্তাকক্ষঃ
এবারের বিশ্বকাপে সবচেয়ে আলোচিত দলের নাম আর্জেন্টিনা। বর্তমান রানার্সআপ এই দলটির কাপ্তান বিশ্বসেরা ফুটবলার লিওলেন মেসি। 

এবারের আসরে নিজেদের বাজে খেলা উপহার দিয়ে ১ রাউন্ডেই বাদ পড়তে বসা এই দলের মঙ্গলবার (২৬জুন) দিবাগত রাত ১২ টায় ছিলো টিকে থাকার লড়াইয়ের ম্যাচ।

অস্তিত্ব রক্ষার লড়াইয়ের এই ম্যাচে নিজেদের সবটুকু ঢেলে দিয়ে অবশেষে ২য় রাউন্ডে খেলা নিশ্চিত করেছে মেসির দল।

গ্রুপ পর্যায়ে পয়েন্ট টেবিলের ২য় অবস্থানে থাকা নাইজেরিয়া কে ২-১ গোলে পরাজিত করে নিজেদের অবস্থান নিশ্চিত করেছে দলটি।

খেলা জয়ের পর গ্যালারীতে উপস্থিত আর্জেন্টাইন সমর্থক সহ সামাজিক যোগাযোগ মাধ্যম সমুহে বাঁধভাঙা উচ্ছাস লক্ষ করা গেছে। আর্জেন্টাইন সমর্থকদের উল্লাসে ফেসবুক দুনিয়ায় এখন আনন্দের ঝড় বইছে।

আগামীকাল রাত ১২ টায় আরেক হটফেভারিট দল ব্রাজিলের ভাগ্য নির্ধারিত ম্যাচ অনুষ্ঠিত হবে। ব্রাজিল তাদের নিজেদের ১মম ম্যাচে ১-১ ড্র করে। ২ য় ম্যাচে কোষ্টারিকাকে ২-০ গোলে নাটকীয়ভাবে পরাজিত করে। 

বুধবার দিবাগত রাত ১২ টায় গ্রুপ পর্যায়ে নিজেদের শেষ ম্যাচে সার্বিয়ার মুখোমুখি হবে। ২য় রাউন্ডে খেলতে হলে উভয় দলরই জয়ের বিকল্প নেই। তাই ফুটবল প্রেমীরা আরো একটি আকর্ষনীয় ম্যাচ উপহার পাবেন বলেই ধারনা করা হচ্ছে।