দেশে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে আওয়ামীলীগ সরকার -এমপি প্রিন্স


মিজান তানজিল,পাবনা : 
যুব, ক্রীড়া ও পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও পাবনা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স এমপি বলেছেন- দেশে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে আওয়ামীলীগ সরকার। এ লক্ষ্যেই সরকার  দেশে সন্ত্রাস, জঙ্গীবাদ ও মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। ইতোমধ্যে দেশের সকল জায়গায় চলছে এদের বিরুদ্ধে বিশেষ অভিযান।

এমপি প্রিন্স আরো বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি। যারা মাদক সেবন বা মাদক ব্যবসার সাথে জড়িত তারা আমাদের লোক না,তারা দেশের শত্রু। 

তিনি আরো বলেন, যদি কেউ দলের নাম ভাঙ্গিয়ে অপকর্ম করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কারন এ সকল লোক এ দেশের উন্নয়ন পথেও বাধা সৃষ্টি করবে।

রবিবার দুপুরে পাবনা সদর উপজেলার মালিগাছা ইউনিয়নের গাছপাড়া ও রুপপুরে ১ কোটি ৫ লক্ষ টাকা ব্যয়ে দু’টি রাস্তার মেরামত কাজের উদ্বোধন শেষ এক পথসভায় প্রধান অতিথির বক্তব্য কালে তিনি এসব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগের জেলা শাখার সভাপতি ফুরকান আলী, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শেখ রাসেল আলী মাসুদ, পৌর আওয়ামীলীগ নেতা কামরুজ্জামান রকি, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি জালাল উদ্দিন বিশ্বাস, অর্থবিষয়ক সম্পাদক হিরক হোসেন, সদস্য হাসানুজ্জামান হেলাল,মালিগাছা ইউনিয়নের চেয়ারম্যান শরিফুল ইসলাম শরিফ।

জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খন্দকার আহমদ শরীফ ডাবলু, উপ-সহকারী প্রকৌশলী কেএম শফিকুল আজম বাবলা, উপ-সহকারী প্রকৌশলী ইদ্রিস আলী, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুল করিম, সহ- সভাপতি আবুল হোসেন, সাবেক ছাত্রলীগ নেতা ফিরোজ খান, ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক মোশারফ হোসেন রুবেল, যুবলীগ নেতা ইব্রাহিম খলিল সোহাগ,  যুবনেতা ওয়াহিদুজ্জামান ওহী, ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক ডা: মোস্তফা, ইকরাম মেম্বার, এডওয়ার্ড কলেজ শাখা ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক আব্দুল আলীম, বিভিন্ন ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি, সাধারন সম্পাদক  সহ স্থানী আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ।