আটঘরিয়া উপজেলা ইউসিসি’র নির্বাচনে আশরাফুল আলম চেয়ারম্যান নির্বাচিত


আটঘরিয়া প্রতিনিধিঃ
পাবনার আটঘরিয়া উপজেলা ইউসিসি এ লিমিটেড (বি আর ডি বি) চেয়ারম্যান পদে নির্বাচন রবিবার (২৪ জুন) অনুষ্ঠিত হয়েছে। 

এদিন সকাল ১০টার থেকে বেলা ৩টা পযর্ন্ত একটানা ভোট গ্রহণ চলে। 

উপজেলা ইউসিসি(বি আর ডি বি) নির্বাচনে চেয়ারম্যান পদে আশরাফুল আলম (ছাতা প্রতিক) ১১২ ভোট পেয়ে নিবার্চিত হয়েছেন। 

তার নিকটতম প্রার্থী এম আব্দুল মান্নান (আম) মার্কায় ৫৯ ভোট পেয়ে পরাজিত হন। 

প্রিজাইডিং অফিসার ও উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ মজিবুর রহমান জানান, নিবার্চনটি সুষ্ট ও সুন্দর ভাবে অনুষ্ঠিত হয়েছে। 

নির্বাচনে মোট ১৮৪ জন ভোটারের মধ্যে ১৭২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

আনুষ্ঠানিক ফলাফল ঘোষনার পর বিজয়ী আশরাফুল আলম সমর্থকরা একটি আনন্দ মিছিল বের করেন।

নির্বাচনে বিজয়ী হওয়ায় বিজয়ী আশরাফুল আলমের প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি "পাবনাটাইমস" অনলাইন পত্রিকার মাধ্যমে এই নির্বাচনে অংশগ্রহণকারী সকল ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এবং আগামী দিনে  সঠিকভাবে দায়িত্ব পালন করতে সংশ্লিষ্ট সকলের সহযোগীতায় কামনা করেন।