মিজান তানজিল,পাবনাঃ
যুব ক্রীড়া ও পররাষ্ট্র মন্ত্রানালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও সদর ৫ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক খন্দকার প্রিন্স বলেছেন, আওয়ামীলীগ সরকার দুর্নীতি নয়,উন্নয়নে বিশ্বাসী।
বর্তমান সরকার দুর্নীতিকে না বলে, দেশের সকল ক্ষেত্রে উন্নয়ন কাজ চালিয়ে যাচ্ছে বিধায় মানুষ আগামিতে আওয়ামীলীগ সরকারকে ক্ষমতায় দেখতে চায়।
তিনি আরো বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়ন এর সাথে সাথে মাদক নির্মুলের পদক্ষেপ নিয়েছে। ইতিমধ্যেই দেশের সকল জায়গায় চলছে মাদক নির্মুলের অভিযান। এতে ছাড় পাচ্ছেনা দলীয় নেতাকর্মীরাও। কারন আমাদের সরকার বঙ্গবন্ধুর সুযোগ্যকন্যা জননেত্রী শেখ হাসিনা সন্ত্রাস, জঙ্গীবাদ, দুর্নীতি, মাদক এগুলোকে প্রশ্রয় দেননি।বরং এর বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করেছে।
মঙ্গলবার (৫ই জুন) দুপুরে পাবনা সদর উপজেলার কলাবাগান ঈদগাহ মাঠের একটি রাস্তার উদ্বোধন শেষে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্য কালে এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন থানা আওয়ামীলীগ অর্থবিষয়ক সম্পাদক হীরক হোসেন, পৌর আওয়ামীলীগের নেতা কামরুজ্জামান রকি, জেলা আওয়ামী সেচ্ছাসেবকলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহব্বায়ক আলহাজ্ব মোস্তাফিজুর রহমান সুইট, পাবিপ্রবি শাখা ছাত্রলীগের সাবেক আহব্বায়ক মিজানুর রহমান সবুজ।
১৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ-সভাপতি রেজাউল করিম রেজা, ১৩ নং আওয়ামীলীগের সহ-সম্পাদক শেখ রঞ্জু, থানা যুবলীগের নেতা শেখ লালু, জেলা হকার্সলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম নয়ন, সাবেক ছাত্রলীগের নেতা ফিরোজ খান সহ স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ।
