পাবনা সদর উপজেলার টেবুনিয়ার ব্রাজিল সমর্থক ফুটবল প্রেমীদের আয়োজনে এক বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা আয়োজন করা হয়েছে।
আজ শনিবার ৩০শে জুন টেবুনিয়া বাজারের প্রাণকেন্দ্র তিনমাথা মোড় আওয়ামীলীগ পার্টি অফিস চত্তরে ব্রাজিল সমর্থকদের এক আলোচনা সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।
সভায় টেবুনিয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আবুল হোসেনের সঞ্চালনায় ও বিশিষ্ঠ ব্যবসায়ী ও সমাজ সেবক আঃ কাদের মিয়ার সভাপতিত্বে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সর্বসম্মতিক্রমে এ কে এম হাসানুজ্জামান হেলাল কে আহবায়ক ও বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি খন্দকার জহুরুল ইসলাম আলোকে যুগ্ন আহবায়ক করে একটি কমিটি গঠন করা হয়।
এসময় আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত নেয়া হয় যে, আগামী সোমবার ২রা জুলাই ব্রাজিল বনাম মেক্সিকোর ২য় রাঊন্ডের নকআউট পর্বের খেলা অনুষ্ঠিত হবে। এদিন বিকালে ব্রাজিল সমর্থকদের আয়োজনে একটি মোটরসাইকেল শোভাযাত্রা কর্মসুচী ঘোষনা করা হয়। এদিন শোভাযাত্রায় অংশগ্রহনে ইচ্ছুক সকল ব্রাজিল সমর্থকদের বিকাল ৫ টার মধ্যে টেবুনিয়া আওয়ামীলীগ কার্যালয় চত্তরে উপস্থিত থাকতে বলা হয়েছে।
সভায় সিদ্ধান্ত হয়, শোভাযাত্রাটি টেবুনিয়া হতে শুরু হয়ে আটমাইল বাজার, আটঘরিয়ার দেবোত্তর বাজার ও পাবনার গাছপাড়া বাজার প্রদক্ষিন করবে। পরে রাতে টেবুনিয়ায় পূর্বনির্ধারিত স্থানে বড় পর্দায় খেলা দেখা ও প্রিতিভোজের আয়োজন করা হবে।
সভায় সকল ব্রাজিল সমর্থকদের অংশগ্রহন ও সহযোগীতা কামনা করে সভার সমাপ্তি করা হয়।
