পাবনা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন সদর থানার ওবাইদুল হক


পাবনা প্রতিনিধিঃ
পাবনা জেলার মাসিক পুলিশ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মে মাসের পাবনা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসাবে নির্বাচিত হয়েছেন সদর থানার অফিসার ইনচার্জ ওবাইদুল হক। 

বৃহস্পতিবার (১৪ই জুন) সকালে পুলিশ লাইন্স শহীদ বীর মুক্তিযোদ্ধা এএসআই আব্দুল জলিল মিলনায়তনে অনুষ্ঠিত কল্যাণ সভায় পাবনার পুলিশ সুপার জিহাদুল কবির (পিপিএম) জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসাবে সদর থানার অফিসার ইনচার্জ ওবাইদুল হকের নাম ঘোষনা করেন। 

এছারাও বিভিন্ন পদমর্যাদার ২০ জন অফিসার ও ফোর্সদের ভাল পারফরমেন্সের জন্য সম্মাননা স্মারক প্রদান করা হয়। সভায় জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

কল্যান সভা শেষে একই স্থানে মে মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। 

সভায় পুলিশ সুপার পালাতক আসামী গ্রেফতার অস্ত্র ও মাদক উদ্ধার এবং মামলার তদন্ত কার্যক্রম দ্রুত সম্পন্ন ও নিস্পত্তি করার জন্য জেলার সকল থানার অফিসার ইনচার্জদের নির্দেশ দেন।