![]() |
| ছবিঃ প্রতিকী |
সুজানগর প্রতিনিধিঃ
পাবনার সুজানগরের একটি গ্রামে আজ শুক্রবার (১৫ই জুন) পবিত্র ঈদুল ফিতর পালিত হচ্ছে।
সৌদি আরবের সাথে মিল রেখে প্রতিবছরের ন্যায় এবারও সুজানগর উপজেলার বদনপুর গ্রামের প্রায় ৪০ টি পরিবার পবিত্র ঈদুল ফিতর পালন করছে।
শুক্রবার সকাল ৯ টায় বদনপুর নকিবিয়া দরবার শরিফে সাঁথিয়ার গৌরীগ্রাম মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা আবুল কালাম আজাদের ইমামতিতে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য ঐ গ্রামের শাহ সূফি আরশেদ আলম নকিবিয়া পাকিস্থানের কাদেরিয়া তরিকাপন্থিদের নিয়ে ২০০১ সাল থেকে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ উদযাপন করে আসছেন।
