ভাঙ্গুড়ায় জমি নিয়ে বিরোধ, দু পক্ষের সংঘর্ষে আহত ৫ জন


ভাঙ্গুড়া প্রতিনিধিঃ
পাবনার ভাঙ্গুড়া উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে উভয়পক্ষের ৫ জন আহত হয়েছে। জানা গেছে বিরোধপূর্ণ জমিতে খড়ের পালা দেওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে এই রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটে।

গত সোমবার বিকেল ৫ টার দিকে উপজেলার বেতুয়ান গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।

আহত ব্যক্তিদের মধ্যে- শহিদুল্লাহ প্রামানিক (৪০),হাসিনুর রহমান (১৯),শাকিল হোসেন(২৫), ওমর ফারুক (৩৫) ও আফজাল হোসেনকে(৫৫) ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সে এবং গুরুত্বর অবস্থায় আবুল হোসেন(৪৫) কে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

পুলিশ ও এলাকাবাসি সূত্রে জানা গেছে, উপজেলার বেতুয়ান গ্রামের শহিদুল্লাহ প্রামানিক ও আফজাল হোসেন প্রামানিকের মধ্যে একটি জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। 

ঘটনার দিন বিকেল ৫ টার দিকে বিরোধপূর্ণ ওই জায়গায় খড়ের পালা দেওয়াকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধলে ৫ জন আহত হয়। 

ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ শেখ শাহীন কামাল বলেন, এ ঘটনায় পুলিশ শাকিল হোসেন নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ভাঙ্গুড়া থানায় মামলা রুজু হয়েছে।