সাঁথিয়া প্রতিনিধিঃ
পাবনার সাঁথিয়া উপজেলা চত্তরের গাছে ফলা আম-কাঁঠাল অসহায় এতিমদের মাঝে বন্টন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
গতকাল শুক্রবার (২৯জুন) বিকালে উপজেলার মোট ১২ টি এতিমখানায় এসব আম-কাঁঠাল বিতরণ করা হয়।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম ও উপজেলা চেয়ারম্যান মখলেছুর রহমান এতিমখানার প্রধানদের হাতে বন্টিত ফলগুলো তুলে দেন।
উল্লেখ্য গতবছর থেকে সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম এতিমদের মাঝে উপজেলা চত্তরের গাছের আম-কাঁঠাল বন্টনের উদ্যোগ নেন।
