আটঘরিয়া পৌরসভার প্রায় ২০ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষনা


মোঃ জিল্লুর রহমান রানা,আটঘরিয়াঃ
পাবনার আটঘরিয়া পৌরসভার নতুন কোন করারোপ না করেই ২০ কোটি ১০ লক্ষ ৯৫ হাজার ২ শত ৩৯ টাকার উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে। এর মধ্যে রাজস্ব আয় ধরা হয়েছে ১ কোটি ৪৯ লাখ ২০ হাজার ৬ শ ৯১ টাকা ও উন্নয়ন আয় ধরা হয়েছে ১৮ কোটি ৬১ লাখ ৭৪ হাজার ৫ শ ৫৮ টাকা। 

গতকাল বৃহস্পতিবার (২৮জুন) আটঘরিয়া পৌরসভার কার্যালয়ে উন্মুক্ত এক অনুষ্ঠানের মাধ্যমে আটঘরিয়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ শহিদুল ইসলাম রতন এই বাজেট ঘোষনা করেন। 

আটঘরিয়া পৌরসভার হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যদেন পবনা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ শফিউর ইসলাম। 

বিশেষ অতিথির বক্তব্যদেন আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আকরাম আলী, আটঘরিয়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আমেনা আক্তার নীলা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ জহুরুল হক, একদন্ত ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ইসমাইল হোসেন সরদার, দেবোত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোহাঈম্মীন হোসেন চঞ্চল, দেবোত্তর ডিগ্রিী কলেজের অধ্যক্ষ মোঃ সাইদুর রহমান, আটঘরিয়া রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মোঃ জিল্লুর রহমান রানা, কাউন্সিলর মোঃ ফরহাদ হোসেন চঞ্চল। 

আটঘরিয়া পৌরসভার সহকারি প্রকৌশলী মোঃ ওবায়েদ-উল হক এর সার্বিক পরিচলানায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আটঘরিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ খাইরুল ইসলাম বাসিদ, সাপ্তাহিক দেশ বিবরণের সম্পাদক মোঃ আব্দুস সাত্তার মিয়া, আটঘরিয়া পৌরসভার সচিব মোঃ মনসুর আলম, হিসাবরক্ষক কাজী নাজমুল হক,  সাংবাদিক মাসুদ রানা, কাউন্সিলর গোলাম সরোয়ার, পামেলা খাতুন প্রমুখ। 

অনুষ্ঠানে আটঘরিয়া পৌরসভার বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান, সুধীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতেই কোরআন থেকে তেলোয়াত করেন ধলেশ্বর দাখিল মাদ্রাসার সুপার মোঃ আব্দুস সামাদ।