কাশিনাথপুরে এভারগ্রীন ফ্রেন্ডস্ সার্কেল এর পরিবেশ দিবস পালন


শেখ শাহিনঃ
নানা আয়োজনের মধ্য দিয়ে গতকাল পাবনার কাশিনাথপুরে এভারগ্রীন ফ্রেন্ডস সার্কেলের উদ্যেগে পরিবেশ দিবস পালিত হয়েছে। 

এ উপলক্ষে গতকাল মঙ্গলবার (৫ই জুন) সকাল ১০ টায় কাশিনাথপুর মহিলা কলেজ মাঠে পরিবেশ রক্ষায় সচেতনতামূলক এক শোভাযাত্রা বের করা হয়। 

শোভাযাত্রা উদ্বোধন করেন কাশিনাথপুর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ রোখসানা খানম। শোভাযাত্রা শেষে পরিবেশ সুরক্ষামূলক সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

এভারগ্রীন ফ্রেন্ডস সার্কেলের অন্যতম পরিচালক শেখ শাহীনের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত থেকে বক্তব্য রাখেন প্রভাষক ও নাট্যকর্মী মাহবুব হোসেন, প্রভাষক মাসুদ রানা, প্রভাষক মাসুদ বিন আমিন বিপ্লব, সংস্কৃতিকর্মী ফজলুর রহমান প্রমূখ। 

সমাবেশ ও আলোচনা শেষে কলেজ প্রাঙ্গনে এভারগ্রীন ফ্রেন্ডস সার্কেলের সদস্যরা আমলকি, হরতকি, বহেরা, অর্জুন, কৃষ্ণচূড়া, বকুল, আমড়া, কামরাঙা, মেহগনি প্রভৃতি গাছ রোপন করেন। 

এছাড়াও উপস্থিত থেকে বৃক্ষরোপন কর্মসূচিতে অংশ নেন এভারগ্রীন ফ্রেন্ডস্ সার্কেল এর অন্যতম  ফারুক হোসেন, আতাউল ইসলাম জনি, শফিকুল ইসলাম, মামুন হোসেন, আমজাদ হোসেন, আলআমিন হোসেন, ওয়াসীম পারভেজ, কুরবান আলী, মোঃ সোহাগ, ইব্রাহিম, নয়ন, আলমাছ, আনিস, সাগর প্রমূখ।