নিজস্ব প্রতিনিধিঃ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৪ আসনে নৌকার বিজয় সুনিশ্চিত করতে প্রধামমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে চলমান উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে নৌকার পক্ষে জনমত গঠনে এক বিশাল মোটরসাইকেল শোভাযাত্রার ঘোষনা দেন পাবনা-৪ আসনের সাবেক সাংসদ নন্দিত কবি ও লেখক পাঞ্জাব বিশ্বাস।
দীর্ঘদীন পর পাঞ্জাব বিশ্বাস এমন কর্মসূচি ঘোষনা করার পরপর পাবনা-৪ আসনে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। জননন্দিত এই নেতার কর্মসূচি সফল করতে পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) এলাকায় এখন উৎসবের আমেজ বইছে।
জানা গেছে প্রায় সহস্রাধিক মোটরসাইকেল নিয়ে এই শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। ইতিহাস ঐতিহ্য ও উন্নয়নের প্রতিক-প্রতিকী নৌকা ও লগী-বৈঠা নিয়ে কয়েক হাজার নেতাকর্মী এই শোভাযাত্রায় অংশগ্রহন করবেন বলে ধারনা করা হচ্ছে।
বয়সের ভাড়ে এখন অনেক কিছুই তার নিয়ন্ত্রনের বাইরে। তার পরিবারের সদস্যদের চাঁদাবাজি আর দলীয় ত্যাগী নেতাকর্মীদের অবমূল্যায়নে ক্ষুদ্ধ এই আসনের তৃনমূল নেতাকর্মীরা। মন্ত্রী পরিবারের প্রতি তীব্র ক্ষোভ থেকেই এই আসনে আওয়ামীলীগ থেকে বিকল্প প্রার্থীর দাবী ছিলো নেতা কর্মীদের প্রানের দাবি। এরই প্রতিফলন ঘটতে যাচ্ছে এই কর্মসূচীর মধ্য দিয়ে।
এই আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের উপদেষ্টা পাঞ্জাব বিশ্বাসের "জয়বাংলা মঞ্চের" মোটরসাকেল শোভাযাত্রায় পাবনা-৪ আসনের ঈশ্বরদী ও আটঘরিয়া উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে নেতাকর্মী ও সাধারণ জনগনের মাঝে এক উৎসব মুখর পরিবেশ।
বিভিন্ন পাড়া মহল্লায় চলছে ব্যাপক প্রস্তুতি। ভূমিমন্ত্রীর পরিবারের চাঁদাবাজী ও দূর্নীতিতে দলের যে ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে তা পিছনে ফেলে আগামী সংসদ নির্বাচনে নৌকাকে বিজয়ী করতে এই মহাকর্মকান্ড চলছে বলে জানা গেছে।
নেতাকর্মীদের সাথে কথা বলে জানা গেছে, তারা আগামী সংসদ নির্বাচনে এই আসনের সাবেক সাংসদ জনপ্রিয় লেখক ও কবি পাঞ্জাব বিশ্বাসকে নৌকার মাঝি হিসেবে পেতে আগ্রহী। তারা পাঞ্জাব বিশ্বাসের ডাকে সাড়া দিয়ে নৌকার পক্ষে জনমত গঠনে ঐক্যবদ্ধ হয়েছেন।
জননেত্রী শেখ হাসিনা তাকে মনোনয়ন দিলে তিনি বিপুল পরিমান ভোটে ইতিহাস গড়ে নৌকাকে বিজয়ী করতে পারবেন বলে মনে করেন এই আসনের নেতাকর্মীসহ সাধারণ জনগণ।
জননেত্রী শেখ হাসিনা তাকে মনোনয়ন দিলে তিনি বিপুল পরিমান ভোটে ইতিহাস গড়ে নৌকাকে বিজয়ী করতে পারবেন বলে মনে করেন এই আসনের নেতাকর্মীসহ সাধারণ জনগণ।

