বার্তাকক্ষঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল পাবনা জেলা শাখার কমিটি অনুমোদন করেছে যুবদল কেন্দ্রীয় সংসদ। ৫ সদস্যের আংশিক এই কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন আগের কমিটির সাধারণ সম্পাদক মোসাব্বির হোসেন সঞ্জু এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জেলা ছাত্রদলের সভাপতি ইলিয়াস আহমেদ হিমেল রানা।
পাবনা জেলা যুবদলের নবনির্বাচিত সাধারণ সম্পাদক ইলিয়াস আহমেদ হিমেল রানা সংবাদ মাধ্যমকে এতথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সাইফুল আলম নীরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু কমিটির অনুমোদন দিয়েছেন।
গতকাল বুধবার (৬ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনের দপ্তরের দায়িত্বে থাকা কামরুজ্জামান দুলাল এ তথ্য জানিয়েছেন।
আগামী দুই মাসের মধ্যে পুর্ণাঙ্গ কমিটি করতেও নিদের্শ দেয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন। কমিটির অন্যান্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি মোবারক হোসেন বাবু, যুগ্ম-সাধারণ সম্পাদক শাহিনুর রহমান শাহিন ও সাংগঠনিক সম্পাদক মনির আহমেদ।
নেতারা নতুন কমিটি অনুমোদন দিয়ে নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে নতুন জেলা কমিটি সাহসী ভূমিকা পালন করবে।’
