নিজস্ব প্রতিনিধিঃ
"পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের নিরাপদ নৌকার মাঝি হিসেবে পাঞ্জাব বিশ্বাসের হাতে নৌকা প্রতিক তুলে দিলেন আওয়ামীলীগের তৃনমূল নেতাকর্মী ও সাধারন জনগন"
প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ধারাবাহিক উন্নয়ন কর্মকান্ড জনগনের মাঝে তুলে ধরে নৌকার পক্ষে জনমত গঠনে "জয়বাংলা মঞ্চ" এর ব্যানারে ২০ শে জুন এক বিশাল মোটরসাইকেল শোভাযাত্রার ঘোষনা দেন পাবনা-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের উপদেষ্টা পাঞ্জাব বিশ্বাস।
সাবেক এই সাংসদ ও নিজ নির্বাচনী এলাকা পাবনা-৪ আসনে ব্যাপক জনপ্রিয় এই নেতার ডাকে সারা দিয়ে আজ বুধবার (২০ জুন) সকাল থেকে বৈরি আবহাওয়া উপেক্ষা করে হাজার হাজার নেতাকর্মী মোটরসাইকেল শোভাযাত্রায় অংশ নিতে "জয় বাংলা মঞ্চের" সভাস্থলে হাজির হতে শুরু করে।
এসময় পাবনা-৪ আসনের বিভিন্ন এলাকা থেকে শোভাযাত্রায় অংশ নিতে আসা বিপুল পরিমান আওয়ামীলীগ নেতাকর্মী ও সাধারন জনগন এই আসনের নৌকার নিরাপদ মাঝি হিসেবে পাঞ্জাব বিশ্বাসের হাতে নৌকা প্রতিক তুলে দিয়ে তাকে আগামী সংসদ নির্বাচনে এই আসনের নৌকার প্রার্থী হিসেবে পেতে জননেত্রী শেখ হাসিনার প্রতি আহবান জানান।
এসময় প্রধান অথিতির বক্তব্যে পাঞ্জাব বিশ্বাস বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আজ বিশ্বে উন্নয়নের রোল মডেলে পরিনত হয়েছেন। শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ বিশ্বের ৩৭ তম পারমানবিক রাষ্টে পরিণত হয়েছে। ১০ লক্ষ রোহিঙ্গা শরনার্থীকে আশ্রয় দিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন। শেখ হাসিনার অবদানে নিজস্ব অর্থায়নে আজ পদ্মা সেতু দৃশ্যমান।
বঙ্গবন্ধু কন্যা যখন তার পিতার অর্পিত দায়িত্ব একের পর এক সফলতার সাথে পালন করে বিশ্বের কাছে বাংলাদেশকে উজ্জল করেছে তখন একটি মহল। তার অর্জনকে ম্লান করে দিতে তৎপর।
তিনি জনগনকে সর্তক করে দিয়ে বলেন, অপশক্তি ক্ষমতায় এলে দেশকে ধ্বংস করে ফেলবে। সন্ত্রাস চাঁদাবাজ দূর্নীতিবাজদের বয়কট করার সময় এসেছে।
দেশের চলমান উন্নয়ন বিপ্লবের ধারাবাহিকতা রক্ষায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইতিহাস ঐতিহ্য ও সমৃদ্ধির প্রতিক নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামীলীগকে পুনরায় ক্ষমতায় আনার আহবান জানান।
পরে "জয়বাংলা মঞ্চ" হতে পাঞ্জাব বিশ্বাসের নেতৃত্বে প্রায় সহস্রাধিক মোটরসাইকেল নিয়ে এক বর্ণাট্য শোভাযাত্রা বের হয়। এতে বিপুল পরিমান আওয়ামীলীগ নেতাকর্মী ও পাবনা-৪ আসনের সর্বস্তরের জনগণ প্রতিকী নৌকা ও লগি-বৈঠা নিয়ে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
আটঘরিয়া মাজপাড়া ইউনিয়নের দর্গাবাজার হতে বের হয়ে শোভাযাত্রাটি আটঘরিয়া ও ঈশ্বরদী উপজেলার বিভিন্ন এলাকা প্রদক্ষিন করে ঈশ্বরদীরর মুলাডুলিতে গিয়ে শেষ হয়।
উল্লেখ্য এই আসনের বর্তমান সাংসদ ভূমিমন্ত্রী শামসুর রহমান শরিফ ডিলু ও তার পরিবারের সদস্যদের অনিয়ম আর দূর্ণীতির কারনেই এবার এই আসনের নৌকার মাঝি পরিবর্তনের দাবী উঠেছে। এই আসনের মনোনয়ন দৌড়ে আরো আছেন, কেন্দ্রীয় সেচ্ছাসেবকলীগ নেতা রফিকুল ইসলাম লিটন, সাবেক ছাত্রনেতা ও সুপ্রিমকোর্টের আইনজীবী রবিউল আলম বুদু ও শিল্পপতি প্রকৌঃ আঃ আলিম।


