সাঁথিয়ায় একাধিক ডাকাতি মামলার পলাতক আসামী আটক


এস.এম. জহুরুল হক, নিজস্ব প্রতিবেদকঃ
সাঁথিয়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইনু শিকদার নামের একাধিক ডাকাতি মামলার পলাতক এক আসামীকে আটক করেছে। 

আটককৃত ইনু শিকদার সাঁথিয়া উপজেলার টলট গ্রামের আঃ করিম শিকদারের ছেলে।

থানা সুত্রে জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে এসআই রাশেদুল হক ফোর্সসহ অভিযান চালিয়ে টলট গ্রাম থেকে শনিবার দুপুরের  তাকে আটক করে জজেল হাজতে প্রেরন করে।

সাঁথিয়া থানার ওসি তদন্ত আঃ মজিদ বলেন গেপ্তারকৃত ইনুর বিরুদ্ধে ডাকাতি, চুরিসহ একাধিক মামলা রয়েছে। সে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী ছিল