স্টাফ রিপোর্টার
আটঘরিয়া পৌরসভার উত্তরচক ছাতিনতলা মহল্লায় ফুলকলি বেতার স্রোতা সংঘের আয়োজনে কৃষকের ঈদ আনন্দ ও গ্রামীন খেলা লটারি এবং পুরস্কার বিতরণ রবিবার দিনব্যাপী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আটঘরিয়া পৌরসভার মেয়র মোঃ শহিদুল ইসলাম রতন।
বিশেষ অতিথি ছিলেন আটঘরিয়া পৌর পাঁচ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ নূরুল ইসলাম, কাউন্সিলর কাজী আসাদুল ইসলাম নিঠু, আটঘরিয়া রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মোঃ জিল্লুর রহমান রানা, আটঘরিয়া পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ হেলাল উদ্দিন খান, সমাজ সেবক আবদুল আজিজ খান।
আবুল কালাম আজাদ ঝুমুর এর সভাপতিত্বে সকালে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন সাকিব ট্রেডার্স এর পরিচালক মোঃ মোক্তার হোসেন। অনুষ্ঠানে মহল্লার সকল স্তরের মানুষ অংশনেয়।
