পাবনায় আগামীকাল থেকে শুরু হচ্ছে বাদপড়াদের স্মার্টকার্ড বিতরণ


বার্তাকক্ষঃ
পাবনা সদর উপজেলায় উন্নত জাতীয় পরিচয়পত্র বা স্মার্টকার্ড বিতরণ করা হলেও যারা নিতে পারেননি, তাদের জন্য নতুন করে স্মার্টকার্ড দেয়া হবে। সোমবার (৪ জুন) থেকে ১১ জুন পর্যন্ত শুধু সদর উপজেলায় বাদপড়াদের স্মার্টকার্ড দেয়া হবে।

পাবনা সসদর উপজেলার মালিগাছা ও দাপুনিয়া ইউনিয়নের জন্য ৪ জুন (সোমবার), হিমায়েতপুর ও মালঞ্চী ইউনিয়নের জন্য ৫ জুন (মঙ্গলবার), গয়েশপুর ও আতাইকুলা ইউনিয়নের জন্য ৬ জুন (বুধবার), দোগাছি ও চরতারাপুর ইউনিয়নের জন্য ৭ জুন (বৃহস্পতিবার), ভাঁড়ারা ও সাদুল্লাহপুর ইউনিয়নের জন্য ৯ জুন (শনিবার) এবং পাবনা পৌরসভার ১ থেকে ৭ ওয়ার্ডের জন্য ১০ জুন (রবিবার) ও ৮ থেকে ১৫ ওয়ার্ডের জন্য ১১ জুন (সোমবার) কার্ড দেয়া হবে।

শুক্রবার ও সরকারি ছুটির দিন বাদে একেক ইউনিয়নে একেকদিন বিতরণ করা হবে স্মার্টকার্ড। শহরের চক পৈলানপুর সরকার প্রাথমিক বিদ্যালয়ে প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত চলবে বিতরণ কাজ।

গত বছরের ১ ডিসেম্বর থেকে শুধুমাত্র পাবনা সদর উপজেলা স্মার্টকার্ড বিতরণ শুরু হয়। 

পাবনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ কার্যক্রম উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা ।