আটঘরিয়া রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত


আটঘরিয়া প্রতিনিধিঃ
আটঘরিয়া রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল গতকাল রবিবার (১০ই জুন) নিজস্ব কার্যালয় দেবোত্তরে অনুষ্ঠিত হয়েছে। 

আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা দেবোত্তর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃসুলতান মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন সাপ্তাহিকদেশ বিবরণের সম্পাদক মোঃ আব্দুস ছাত্তার মিয়া, উপজেলা স্কাউট সম্পাদক মোঃ ফারুক হোসেন।

প্রতিষ্ঠানের সহ-সভাপতি শাহীনুর রহমান জোয়াদ্দারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ জিল্লুর রহমান রানা এর পরিচালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলে দেবোত্তর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবা খাতুন মায়া, দেবোত্তর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়েরশিক্ষক মোঃ আব্দুল বারী, আটঘরিয়া প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মোঃ শফিউল্লাহ শফি, দেবোত্তর বাজার বর্ণিক সমিতির সাধারণ সম্পাদক জুলফিকার হায়দার জুলি, আটঘরিয়া রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি সৈয়দ ছাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ ইকবাল হোসেন শেখ, দপ্তর সম্পাদ মোঃ হেলাল উদ্দিন খানসহ প্রতিষ্ঠানের অন্যান্য সদস্যবৃন্দ। 

এসময় দোয়া পরিচালনা করেন তোয়াজ উদ্দিন দাখিল মাদ্রাসার সহ-সুপার মাও.আব্দুল আজিজ খান।