বার্তাকক্ষঃ
পাবনায় আব্দুর রশিদ খাঁ (৮৫) নামের এক ব্যক্তি ৬২ বছর ধরে আটার তৈরি রুটি খেয়ে সম্পূর্ণ সুস্থ আছেন।
তিনি প্সবনার ফরিদপুর উপজেলার দীঘলিয়া মোল্লাপাড়া গ্রামের মৃত রিফাত আলী খাঁ’র ছেলে।
তিনি জানান, এক সময় তার পেটের পীড়ায় অসুস্থ হয়ে পড়েন। এসময় তিনি ডাক্তারের পরামর্শে দীর্ঘদিন ওষুধ সেবন করেন।
এতে কোনো কাজ না হওয়ায় তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের এক
ডাক্তারের কাছে যান। ডাক্তার তাকে ভাত খাওয়া বন্ধ করে রুটি খাওয়ার পরামর্শ
দেন।
এর পর থেকে ৬২ বছর ধরে নিয়মিত আটার তৈরি রুটি খেয়ে তিনি সম্পূর্ণ সুস্থ আছেন।
