ঈশ্বরদীতে অভিনব কায়দায় মাদক পাচারকালে ইয়াবা সহ হত্যা মামলার আসামী গ্রেফতার


ঈশ্বরদী প্রতিনিধিঃ
দেশজুড়ে চলমান মাদকবিরোধী অভিযানের মধ্যেও চলছে মাদক পাচার ও সরবরাহ। আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর নজর এড়াতে অভিনব কায়দায় ইয়াবা এনে ছড়িয়ে দেয়া হচ্ছে ঈশ্বরদীতে। 

আজ শনিবার (২ জুন) সকালে শহরের ফতেমোহাম্মদপুর এলাকা থেকে আমবাগান ফাঁড়ি পুলিশ একজনেক গ্রেফতারের পর বের হয়ে এসেছে চাঞ্চল্যকর এমন তথ্য। এই চক্রে জড়িত আছেন পাবনা জেলার কয়কেজন মাদক বিক্রেতা।

বাইপাস ষ্টেশনের শ্রীরামগাড়ি এলাকায় অবস্থান করছে ইয়াবা ব্যবসায়ী এমন খবরে শুক্রবার (১ জুন) মধ্যরাতে সেখানে অভিযানে যায় পুলিশের একটি দল। 

বিপুল ইয়াবাসহ গ্রেফতার করা হয় একজন। এসময় মাদক ব্যবসায়ীর দুই হাতে স্কচটেপ মোড়ানো প্যাকেটভর্তি এসব ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।

আলম (ছদ্মনাম) নামে একজন পাবনা থেকে এসব ইয়াবা দেয়। আর ঈশ্বরদী উপজেলার সাগর (ছদ্মনাম) তা গ্রহণ করে (তদন্তের স্বার্থে আটককৃত মাদক ব্যবসায়ীর নাম প্রকাশ করা হচ্ছে না)। আর তাঁর তিন সহযোগী তা ছড়িয়ে দেয় ঈশ্বরদী বিভিন্ন স্পটে। এমন অভিনব কায়দায় ইয়াবা পাচারের ঘটনা দেখে হতবাক হয়ে যান পুলিশের সদস্যরাও। আজ সকালে তাঁকে নিয়ে আসা হয় পুলিশ হেফাজতে।

আমবাগান পুলিশ ফাঁড়ির শহর পরিদর্শক (ইন্সপেক্টর) আবুল কালাম আজাদ বলছেন, মাদক বিরোধী চলমান অভিযানের কারণেই তারা এমন অভিনব কায়দা বেছে নিয়েছে বলেও ধারণা পুলিশের।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন বলেন, চলমান মাদকবিরোধী অভিযানের কারণে মাদক ব্যবসায়ীরা অভিনয় কায়দায় মাদক পাচারের চেষ্টা করছেন।

এই চক্রের সঙ্গে জড়িত বাকিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানায় ওসি।