স্টাফ রিপোর্টারঃ
পাবনার চাটমোহরে শুক্রবার ২৫শে মে রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বিলচলন ইউনিয়নের রামনগর ঘাট এলাকার একটি চা-স্টলে অভিযান চালিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) নিয়ে জুয়া খেলার সময় ৯ জনকে হাতে নাতে আটক করেছে পুলিশ
আটককৃত জুয়াড়িরা হলেন- রামনগর গ্রামের আমির হোসেনের ছেলে শাহীন হোসেন (২৫), নাছির উদ্দিনের ছেলে শাহীন আলম (২২), আকবর মোল্লার ছেলে মো. আসাদুল মোল্লা, জিন্নাত আলীর ছেলে আমজাদ হোসেন (৩৫), কাদের আলীর ছেলে ফিরোজ আলী (২২), মজিবর সরদারের ছেলে মিজান সরদার (২৫), আলাউদ্দিনের ছেলে সাইদুল ইসলাম (২২), দোলং গ্রামের মৃত কামাল উদ্দিনের সরকারের ছেলে রতন সরকার (৩৬), ধূলাউড়ি গ্রামের মোজাম সরকারের ছেলে রতন সরকার (৩৬)।
চাটমোহর থানার পরিদর্শক (তদন্ত) মো. শরিফুল ইসলাম জানান, আইপিএল ক্রিকেট খেলা শুরু হওয়ার পর থেকে রামনগর এলাকায় একটি চক্র জুয়া খেলে আসছিল। বারে বারে কৌশল পরিবর্তন করার কারণে তাদের আটক করা সম্ভব হচ্ছিল না।
শুক্রবার রাতে টেলিভিশনে কলকাতা ও হায়দ্রাবাদের মধ্যে ম্যাচ চলাকালীন কয়েকজন যুবক জুয়া খেলছে এমন গোপন সংবাদের ভিত্তিতে রামনগর ঘাট এলাকার চাঁদু মিয়া নামক এক ব্যক্তির চা-স্টলে অভিযান চালিয়ে জুয়ার টাকাসহ ৯ জনকে জুয়া খেলার টাকা ও একটি রঙিন টেলিভিশন জব্দ করা সহ গ্রেফতার করা হয়েছে।
এ ঘটনায় আটকৃত জুয়াড়িদের বিরুদ্ধে থানায় জুয়া আইনে মামলা হয়েছে এবং আজ শনিবার ২৬শে মে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
