পাবনা প্রতিনিধিঃ
পাবনার গয়েশপুরে কসিমুদ্দিন স্মৃতি উচ্চবিদ্যালয়ে মাদক, জঙ্গীবাদ, ইভটিজিং, বাল্যবিবাহ, সন্ত্রাস বিরোধী এবং কমিউনিটি পুলিশিং সংক্রন্ত সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গয়েশপুর ইউনিয়নের চেয়ারম্যান মোতাহার হোসেন মুতাইয়ের সভাপতিত্বে গতকাল সোমবার ১৪ই মে সকালে গয়েশপুরে কসিমুদ্দিন স্মৃতি উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইবনে মিজান।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন গয়েশপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জেলা পরিষদের সদস্য শহিদুর রহমান শহিদ, সদর থানার অফিসার ইনচার্স ওবাইদুল হক, সদর থানার ওসি (অপারেশন) হাফিজুর রহমান, গয়েশপুর কসিমুদ্দিন স্মৃতি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেন প্রমূখ।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইবনে মিজান বলেন, পাবনার পুলিশ সুপার জিহাদুল কবির(পিপিএম) এর নেতৃত্বে পাবনা শহরকে মাদক, ছিনতাই এবং চাকু মুক্ত করার লক্ষে পুলিশ দিন রাত অভিযান চালিয়ে যাচ্ছে। এই অভিযানকে আরো বেগবান করতে তিনি সকলের সহযোগীতা কামনা করেন।
অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, শিক্ষক, অভিভাবকসহ এলাকার গন্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।
