চাটমোহরে গাঁজা সহ নারী মাদক বিক্রেতা আটক


চাটমোহর প্রতিনিধিঃ
পাবনার চাটমোহরে রুবি (৩৮) নামের এক মাদম সম্রাজ্ঞী কে গাজা সহ আটক করেছে পুলিশ।

আটককৃত রুবি চাটমোহর উপজেলার মির্জাপুর কলেজ পাড়ার কুখ্যাত মাদক ব্যবসায়ী ইদ্রিস আলীর স্ত্রী।

গতকাল বুধবার ৩০ শে মে সন্ধ্যায় (চাটমোহর সার্কেল) এএসপি তাপস কুমার ও ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আহসান হাবীবের নেতৃত্বে মির্জাপুর কলেজপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১০০ গ্রাম গাজা সহ রুবিকে আটকক করেন।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান হাবীব জানান, রুবি ও তার স্বামী ইদ্রিস পুলিশের তালিকাভুক্ত চিহ্নিত মাদক ব্যবসায়ী। কিছুদিন আগে ইদ্রিস ও তার সহযোগীরা মাদক বিক্রিতে বাধা দেয়ায় এক ব্যক্তিকে মারধর করে। 

জানা যায়, রুবি ও তার স্বামী মাদক বিক্রি করে বিপুল টাকার মালিক বনে গেছে। মাদক বিক্রির টাকায় নির্মান করেছেন বিশাল বাড়ী।