নিজস্ব প্রতিনিধিঃ
পাবনার আটঘরিয়ায় বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুই কিশোর নিহত হয়েছে।
বৃহস্পতিবার ২৪ শে মে দুপুর ১ টার দিকে পাবনা-চাটমোহর সড়কের আটঘরিয়া উত্তরচক কেরানীর ঢাল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
বৃহস্পতিবার ২৪ শে মে দুপুর ১ টার দিকে পাবনা-চাটমোহর সড়কের আটঘরিয়া উত্তরচক কেরানীর ঢাল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
দূর্ঘটনায় নিহতরা হলো-পাবনা সদর উপজেলার মজিদপুর গ্রামের আব্দুল কাদেরের ছেলে রাফাত হোসেন (১৬) ও রাণীগ্রামের মৃত রাজু প্রামানিকের ছেলে রোহান হোসেন (১৫)।
তপন হোসেনের ছেলে রূপক হোসেন (১৬) কে গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এরা সকলেই মোটরসাইকেল আরোহী।
জানা যায়, রোহান মোটর সাইকেলের জন্য বেশকিছু দিন ধরে বাড়িতে জিদ করছিল। তিনদিন আগে তাকে একটি নতুন মোটর সাইকেল কিনে দেয় পরিবার। বৃহঃস্পতিবার দুই বন্ধুকে সাথে নিয়ে মোটর সাইকেল নিয়ে ঘুরতে বের হয় রোহান।
আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, পাবনা থেকে নিশি অনন্য ( ঢাকা-চ ৪০১৪) নামের একটি যাত্রীবাহি বাস চাটমোহরে যাচ্ছিল।
পথিমধ্যে আটঘরিয়া উপজেলার উত্তরচক কেরানীর ঢাল নামক স্থানে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের ( পাবনা- ল ১১-৬৪৩৫) মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই মোটর সাইকেলের দুই আরোহী রোহান ও রাফাতের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় রূপককে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

খবর পেয়ে পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে। ঘটনার পরপরই যাত্রীবাহি বাসটি আটক করা হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।