ঈশ্বরদী পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর পদের উপনির্বাচনে বিএনপি'র প্রার্থী বিজয়ী


ঈশ্বরদী প্রতিনিধিঃ
ঈশ্বরদী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদের উপনির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল ইসলাম সাবু বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (১৫ মে) বিকেলে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা জিন্নাত আরা জনি এ ফলাফল ঘোষণা করেন। 

তিনি জানান, পাজ্ঞাবি প্রতীক নিয়ে মনিরুল ইসলাম সাবু ১ হাজার ২৪৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রেজাউল করিম নান্টু  প্রার্থী উটপাখি  প্রতীক নিয়ে পেয়েছেন ৬৬৪ ভোট। 

এছাড়া স্বতন্ত্র প্রার্থী আরিফুজ্জামান সিজান পানির বোতল প্রতীক নিয়ে ৩৩৭ ভোট এবং পার্থ প্রতিম দাস ব্লাক বোর্ড প্রতীক নিয়ে ২৫৯ ভোট পেয়েছেন।

এর আগে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যের উপস্থিতিতে সাঁড়া মাড়োয়ারি মডেল স্কুল এন্ড কলেজে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ হয়।

কাউন্সিলর আসাদুজ্জামান পিন্টু শনিবার (১০ ফেব্রুয়ারি) রাজশাহী মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ায় পদটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।