আটঘরিয়ার প্রবীণ আ'লীগ নেতা বাবলু সরকারের ইন্তেকাল


নিজস্ব প্রতিনিধিঃ
পাবনার আটঘরিয়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি প্রবীণ নেতা, "বাঁচতে চাই উন্নয়ন সংস্থার" সাবেক পরিচালক আব্দুল কাইয়ুম সরকার বাবলু (৭২) আর নেই।

আজ সোমবার ২১শে মে ভোর ৫.১৫ মিনিটে তিনি ইন্তেকাল করিয়াছেন (ইন্না লিল্লাহে .......... রাজিউন)। 

মরহুমের মৃত্যুতে বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন পাবনা- ৪ আসনের সাবেক সাংসদ ও জেলা আওয়ামীলীগের উপদেষ্টা পাঞ্জাব বিশ্বাস, আটঘরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র মোঃ শহিদুল ইসলাম রতন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ জহুরুল হক সহ স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দ।