বার্তাকক্ষঃ
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার ব্যক্তিগত সহকারী এডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস গুরুতর অসুস্থ বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ন মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি জানান, শিমুল বিশ্বাস মিথ্যা মামলায় বন্দী হয়ে নারায়ণগঞ্জ কারাগারে আছেন। তিনি বর্তমানে গুরুতর অসুস্থ বলেও জানান তিনি।
এদিকে, শিমুল বিশ্বাসের আইনজজীবী সূত্রে জানা গেছে, বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সসহকারী এবং রাজনীতিবিদ অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস নারায়ণগঞ্জ কারাগারে অসুস্থ হয়ে পড়লে মঙ্গলবার চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। ডাক্তাররা তার বেশ কিছু টেষ্ট দেন এবং পরীক্ষা নিরীক্ষা করেন।
চিকিৎসকরা জানান, শিমুল বিশ্বাসের প্রস্রাবে সমমস্যা দেখা দিয়েছে। তার স্কিনে সমস্যা, ডায়বেটিস বেড়ে গেছে, দুই হাত ফুলে গেছে, প্রেসারও হাই। এ অবস্থায় উন্নত চিকিৎসা দরকার। পরে তাকে আবারো নারায়ণগঞ্জ কারাগারে নিয়ে যায় পুলিশ।
শিমুল বিশ্বাসের আইনজীবী ব্যারিষ্টার হেলাল জানান, নারায়নগঞ্জ কারাগারে শিমুল বিশ্বাসের উপর মানসিক নির্যাতন চালানো হচ্ছে। তার থাকার যায়গাটাও নির্জন ও স্যাঁতস্যাঁতে। ডিভিশন প্রাপ্ত যতটুকু সুবিধা তার পাওয়ার কথা তা তাকে দেয়া হচ্ছে না।
উল্লেখ্য গত ৮ ই ফেব্রুয়ারি গ্রেফতার হন শিমুল বিশ্বাস। তিন দফায় তাকে মোট ১৯ দিন রিমান্ডে রাখা হয়। বর্তমানে তিনি কারাগারে অসুস্থ আছেন বলে জানা গেছে।
