আটঘরিয়ায় ব্রেস্টফিডিং ফাউন্ডেশন এর ওরিয়েনটেশন অনুষ্ঠিত

মোঃ জিল্লুর রহমান রানা, নিজস্ব প্রতিনিধিঃ
পাবনার আটঘরিয়ায় বাংলাদেশ ব্রেস্টফিডিং ফাউন্ডেশন এর আওতায় একদিনের ওরিয়েনটেশন অনুষ্ঠিত হয়েছে। 
 
আজ রবিবার ২০ই মে সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্র এর হলরুমে অনুষ্ঠিত ওরিয়েনটেশনে মাতৃদৃগ্ধ এর বিক্লপ নেই এবং বাংলাদেশ ব্রেস্টফিডিং আইন-২০১৩ সম্পর্কে আলোচনা করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যদেন আটঘরিয়া উপজেলার চেয়ারম্যান মাও. জহুরুল ইসলাম খান। 
 
আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্র এর স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. মোঃ আবুল হোসেন এর সভাপতিত্বে রিসোর্স পার্সন হিসাবে বক্তব্যদেন আটঘরিয়া হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মোঃ নুরুজ্জামান, রাজশাহী অঞ্চলের প্রকল্প পরিচালক মোঃ সাইফুর রহমান। 
 
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ জহুরুল হক, আটঘরিয়া পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বেলাল হোসেন খান, আটঘরিয়া রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মোঃ জিল্লুর রহমান রানা, দেবোত্তর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবা খাতুন মায়া, সাংবাদিক মাসুদ রানাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সুধিবৃন্দ, ব্যবস্য়ী নেতারা উপস্থিত ছিলেন।