নিজস্ব প্রতিনিধিঃ
পাবনায় দূইটি ট্রাকের সংঘর্ষে ৩ জন গুরুতর আহত হয়েছে। আজ সোমবার ২১ই মে বিকাল ৩ টার দিকে পাবনা-ঈশ্বরদী মহাসড়কের সীড গোডাউন নামক স্থানে এই দূর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বিএডিসি এর বীজ পরিবহনের একটি ট্রাক বীজ বোঝাই করে রাস্তা পার করার সময় পাবনার নগরবাড়ী ঘাট হতে আসা ঈশ্বরদী অভিমুখী সার বোঝাই একটি ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটে।
এতে দুটি ট্রাকই দুমড়ে মুচড়ে উল্টে যায়। সার বোঝাই ট্রাকটি সড়কের মাঝে আড়াআড়িভাবে এবং বীজবাহী অপর ট্রাকটি রাস্তার পাশে ছিটকে পড়ে উল্টে যায়।
এসময় স্থানীয়রা উভয় ট্রাকের চালক ও হেল্পার সহ মোট ৩ জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে পাঠায়।
দূর্ঘটনায় সার বোঝাই ট্রাকটি ঊল্টে রাস্তায় আড়াআড়ি হয়ে ব্লক হয়ে যায়। এতে রাস্তার উভয় দিকে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজট দেখা দিয়েছে।
পুলিশ যানচলাচল স্বাভাবিক করতে দূর্ঘটনা কবলিত গাড়ীটি রাস্তা থেকে সরিয়ে নিতে কাজ করে যাচ্ছে।
এদিকে দীর্ঘ সময় জ্যামে আটকা পড়ে চরম ভোগান্তির শিকার হচ্ছেন বিভিন্ন গন্তব্যের যাত্রীরা।
পুলিশ যানচলাচল স্বাভাবিক করতে দূর্ঘটনা কবলিত গাড়ীটি রাস্তা থেকে সরিয়ে নিতে কাজ করে যাচ্ছে।
এদিকে দীর্ঘ সময় জ্যামে আটকা পড়ে চরম ভোগান্তির শিকার হচ্ছেন বিভিন্ন গন্তব্যের যাত্রীরা।