ঈশ্বরদীতে স্বামীর আঘাতে স্ত্রীর মৃত্যু


ঈশ্বরদী প্রতিনিধিঃ
ঈশ্বরদীতে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। মৃত নারীর নাম শ্যামলী খাতুন শিমু (২৫)। 

ঘটনাটি ঘটেছে শুক্রবার (১১ মে) বিকেলে। নিহত শ্যামলী পাকশী বাজারপাড়া এলাকার বাসিন্দা মৃত দাউদ আলী সরদারের ছেলে শহিদুল ইসলাম বাচা (৩৫) স্ত্রী।

জানা গেছেবিয়ের পর থেকে তাঁদের সংসারে অশান্তি লেগে ছিল। সম্প্রতি বৃহস্পতিবার (১০ মে) শিমু রাগ করে বাবার বাড়ি চলে যান। 

পরদিন শিমু বাড়ি ফিরে এলে শহিদুল তাঁকে বাড়িতে ঢুকতে বাধা দেয়। এক পর্যায় তাকে মারধার করলে অসুস্থ হয়ে পড়েন তিনি। এ সময় হাসপাতালে নেওয়ার পর শিমু মারা যায়।

নিহতের বাবা হাসিবর রহমান বলেন,সম্প্রতি শিমুকে বাড়ি থেকে কয়েক লাখ টাকা যৌতুক এনে দিতে বলে। টাকা এনে দিতে অস্বীকার করায় তার উপর নির্যাতন শুরু করে। একপর্যায়ে তাকে পিটিয়ে হত্যা করে বাচা। পরে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন জানানএ ঘটনায় মেয়ের বাবা বাদী হয়ে শহিদুল ইসলাম বাচাকে প্রধান আসামী ও বোনের ছেলে ইব্রাহিম হোসেনের নাম উল্লেখ করে থানায় হত্যা মামলা দায়ের করে। 

তাদের গ্রেফতারের চেষ্টা চলছে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।