বিনা টিকিটে রেলভ্রমণর দায়ে ৩১০ জনকে জরিমানা


বার্তাকক্ষঃ
বিনা টিকিটে ট্রেন ভ্রমণের দায়ে চারটি যাত্রীবাহী ট্রেনে ৩১০ যাত্রী নিকট থেকে ভাড়াসহ জরিমানা আদায় করা হয়েছে । এসব যাত্রীর কাছ থেকে ভাড়াসহ জরিমানা বাবদ ৯৭ হাজার ২৫০ হাজার টাকা আদায় করেছেন পশ্চিমাঞ্চল রেলওয়ের আওতাধীন পাকশি বিভাগীয় রেলওয়ে ভ্রাম্যমাণ আদালত।

গতকাল সোমবার (৭ মে) সকাল ৯টা হতে রাত সাড়ে ১১টা পর্যন্ত অভিযান চালিয়ে এ জরিমানাসহ ভাড়া আদায় করা হয়। অভিযান চালানো ট্রেনগুলো হলো- খুলনা থেকে রাজশাহীগামী ৭১৫ নং আন্তঃনগর কপোতাক্ষ এক্সপ্রেস,দিনাজপুর থেকে ঢাকাগামী ৭৫৮ নং দ্রুতযান এক্সপ্রেসরাজশাহী থেকে চিলাহাটিগামী ৭৩৩-৭৩৪ নং তিতুমীর এক্সপ্রেসরাজশাহী থেকে ঢাকাগামী ৭৬০ নং পদ্মা এক্সপ্রেস।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়বিনা টিকিটে ট্রেন ভ্রমনে ওঠা ৩১০ যাত্রীর কাছ থেকে জরিমানা বাবদ ৩৩ হাজার ৫০০ টাকা এবং ভাড়া বাবদ ৬৩ হাজার ৭৫০ টাকা আদায় করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে নেতৃত্ব দেন পাকশি বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক (ডিআরএম) অসীম কুমার তালুকদার। এসময় আরও উপস্থিত ছিলেন পাকশি বিভাগীয় পরিবহন কর্মকর্তা আবদুল্লাহ আল মামুনবিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা আনোয়ার হোসেনবিভাগীয় বৈদ্যুতিক কর্মকর্তা খাইরুল ইসলামট্রাফিক ইন্সপেক্টর সাজেদুল ইসলাম বাবু,ভ্রাম্যমাণ টিকিট পরিদর্শক আব্দুল ওয়াহাবলুৎফর রহমানউৎপল রায় প্রমুখ।