নিজস্ব প্রতিনিধিঃ
পাবনা-৩ (চাটমোহর,ভাঙ্গুড়া,ফরিদপুর) এ বাংলাদেশ সল্পোন্নত আয়ের দেশ থেকে মধ্যম আয়ের দেশ হিসেবে উন্নিত হওয়ায় সরকারের উন্নয়ন,অগ্রগতি ও সমৃদ্ধিককে এগিয়ে নিতে বিশাল আনন্দ শোভাযাত্রা ও গণজমায়েত অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার ১০ই মে দুপুরে চাটমোহর বালুচর খেলার মাঠে তিন উপজেলার বিপুল সংখ্যক মোটরসাইকেল নিয়ে এক গনজমায়েতে সমবেত হয় নেতা কর্মীরা।
পরে সেখান থেকে প্রায় সহশ্রাধিক মোটরসাইকেল নিয়ে এক বিশাল আনন্দ শোভাযাত্রা নিয়ে চাটমোহর, ভাঙ্গুড়া প্রদক্ষিন করে ফরিদপুরেও একটি সমাবেশ অনুষ্ঠিত হয়।
এর আগে খেলার মাঠে গনজমায়েতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলহাজ মকবুল হোসেন এমপি, চাটমোহর পৌরসভার মেয়র মির্জা রেজাউল করিম দুলাল, ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, সরদার আজিজল হক, জাকির হোসেন, আজাহার আলী, পৌর আঃলীগ সভাপতি নাজিমুদ্দিন মিঞা, জেলা পরিষদ সদস্য সাইদুল ইসলাম পলাশ, মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাহারুল হক প্রমুখ।
পাবনা -৩ এর সাংসদ আলহাজ্ব মকবুল হোসেন সরকারের বিভিন্ন অর্জন ও অগ্রগতির কথা তুলে ধরে বলেন, মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনার সুদৃঢ় প্রচেষ্টায় বাংলাদেশ আজ মধ্যম আয়ের দেশে পরিনিত হয়েছে। শিক্ষা, কৃষি সকল ক্ষেত্রে এসেছে অভিনব সাফল্য। তিনি আরো বলেন, আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে তৃতীয় বারের মতো আ.লীগকে সরকার গ্রঠনের সুযোগ করে দেয়ার আহ্বান জানান।
সাংসদ মকবুল আরো বলেন আ,লীগ সরকার ক্ষমতায় থাকলে দেশের মানুষ শান্তিতে থেকে। আ’লীগ সরকার মেহনতী মানুষের সরকার, শেখ হাসিনার সরকার উন্নয়নের সরকার।
এসময় আ’লীগ নেতা এস এম নজরুল ইসলাম, আলহাজ মোজাম্মেল হক রওশন, ইউপি চেয়ারম্যান মকবুল হোসেন, আবু হানিফ, জাকির হোসেন, কামরুজ্জামান খোকন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, উপজেলা ছাত্রলীগ সভাপতি আব্দুল আলীম উপস্থিত ছিলেন।
সমাবেশে অন্যান্য বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৩ এলাকা থেকে আলহাজ মকবুল হোসেনকে মনোনয়ন দেবার দাবী জানান।
সমাবেশে অন্যান্য বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৩ এলাকা থেকে আলহাজ মকবুল হোসেনকে মনোনয়ন দেবার দাবী জানান।
