আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকলেই দেশের মানুষের ভাগ্য উন্নয়ন হয় - এমপি প্রিন্স


মিজান তানজিল, পাবনা : 
যুব,ক্রীড়া ও পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও পাবনা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স এমপি বলেছেন-আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকলেই দেশের মানুষের ভাগ্য উন্নয়ন হয়। 

উন্নয়ন হয় দেশের সর্বক্ষেত্রের রাস্তা-ঘাট,স্কুল –কলেজ,ব্রীজ-কালভার্ট সহ অন্যান্য খাতের।তাই আওয়ামী লীগকে তথা নৌকায় ভোট দিলেই দেশের উন্নয়ন হবে।


এমপি প্রিন্স আরো বলেন, বর্তমান সরকারের সকল উন্নয়নের বার্তা সর্বস্তরের মানুষের নিকট পৌঁছায়ে দিতে হবে। কারন বর্তমানে সরকারের উন্নয়নের কথা অনেক মানুষই জানে না। 


এই উন্নয়ন মূলক কাজের কথা মানুষের কাছে পৌঁছায়ে দেওয়া আমাদের সকলের নৈতিক দায়িত্ব।


শনিবার ২৬শে মে বিকেলে পাবনা সদর উপজেলার দোগাছি ইউনিয়নের পদ্মা কলেজ মোড় থেকে শদিরাজপুর নদীরঘাট পযর্ন্ত রাস্তার মেরামত কাজের উদ্বোধন শেষে এক মতবিনিময় কালে তিনি এসব কথা বলেন।



এ সময় উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান রকি,দোগাছি ইউনিয়ন আওয়মীলীগের সাধারন সম্পাদক শাহজাহান,সহ-সভাপতি মান্নান মেম্বার,নুর আলী মোল্লা,ওয়ার্ড আওয়ামীলীগ নেতা জিন্নাহ,কামাল,সাবেক ছাত্রলীগনেতা সরদার স্বপন আহমেদ,ফিরোজ খান,রাজু আহমেদ,সাবেক চেয়ারম্যান বয়েন সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।



রাস্তার প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে প্রায় ৪৩ লক্ষ টাকা।