পাবনায় সড়ক দূর্ঘটনায় ১ যুবকের মর্মান্তিক মৃত্যু


নিজস্ব প্রতিনিধিঃ
পাবনায় সড়ক দূর্ঘটনায় এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত যুবকের নাম মোঃ তুহিন(২৫)। ঘটনাটি ঘটেছে শুক্রবার ১৮ ই মে ভোরে পাবনা-ঈশ্বরদী মহাসড়কের সাদমান ফিলিং ষ্টেশন সংলগ্ন এলাকায়।

নিহত তুহিন পাবনা সদর উপজেলার মালিগাছা ইউনিয়নের মজিদপুর গ্রামের ক্বারী মোঃ রফিকুল ইসলামের পুত্র। তুহিন টেবুনিয়া বাজারের  একটি পানের দোকানী ।

নিহতের প্রতিবেশী হাবিল হোসেন পাবনাটাইমস কে জানান, তুহিন শুক্রবার ভোরে দোকানে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে পাবনা ঈশ্বরদী মহাসড়কের ফুটপাত দিয়ে হাটা শুরু করে।

এসময় পেছন থেকে আসা একটি লেগুনা তুহিন কে সজোরে ধাক্কা দিলে তুহিন লেগুনা গাড়ীর বাম্পারের সাথে আটকে যায়। 

এসময় লেগুনা চালক গাড়ী নিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এতে আটকে পড়া তুহিনক গাড়ীর সাথে টেনে হিচড়ে প্রায় ১০০ গজ দূরে গিয়ে ছিটকে পড়ে। 

পরে স্থানীয় জনতা ও তার স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহতের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।  তুহিনের বাড়িতে তার স্বজনদের আহাজারিতে আকাশ বাতাস ভারী হয়ে ওঠে ।