নিজস্ব প্রতিনিধিঃ
পবিত্র রমজান উপলক্ষে আজ বুধবার ১৬ ই মে পাবনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি আলী মর্তুজা বিশ্বাস সনির সভাপতিত্বে ব্যসায়ীদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, পবিত্র রমজানে বিশ্বের সব মুসলিম দেশে পণ্য সামগ্রীর দাম কমানো হয় সেখানে কেনো আমাদের দেশে এর উল্ট হবে! বিকেকের তাগীদে পণ্যে দাম না বাড়ানোর প্রতি ব্যবসায়ীদের আহবান জানানো হয়।
দ্রব্যমূল্য কম রাখা, ভেজাল মুক্ত পণ্য সামগ্রী বিপনন, ফরমালিন মুক্ত ফল সরবরাহ ও ইফতার সামগ্রীর দাম কমানো বিষয়ে আলোচনা করা হয়।
এসময় রজমানে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ালে তার বিরুদ্ধ কঠোর ব্যাবস্হা নেওয়া হবে বলে হুশিয়ারি দেন ব্যাবসায়ী নেতৃবৃন্দ ।
পশু জবাহের পূর্বে পশুরস্বাস্থ্য পরিক্ষা করে নেওয়া সহ গরুর,খাশী, মুরগীর মাংসের দাম বৃদ্ধি না করার জন্য ব্যবসায়ীদের প্রতি অনুরোধ জানানো হয়।
পবিত্র রমজান মাসে জনদূর্ভোগ কমাতে হামিদ রোড ও ফুটপাত যানজট মুক্ত রাখতে করনীয় সহ বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করা হয়।
