মোঃ জিল্লুর রহমান রানা, নিজস্ব প্রতিনিধিঃ
আটঘরিয়া পৌরসভার ধলেশ্বর কেন্দ্রিয় ঈদগাহ মাঠসহ বিভিন্ন উন্নয়মূলক কাজের উদ্বোধন করা হয়েছে।
আজ সোমবার ২১শে মে সকালে আটঘরিয়া পৌরসভার মেয়র ও উপজেলা আ.লীগের সভাপতি মোঃ শহিদুল ইসলাম রতন এসকল উন্নয়ন মূলক কাজ উদ্বোধন করেন।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন আটঘরিয়া পৌরসভার সহকারি প্রকৌশলী ওবায়েদ-উল হক, ধলেশ্বর কেন্দ্রিয় ঈদগাহ মাঠের সভাপতি আলহাজ মোঃ বাকী বিল্লাহ, আটঘরিয়া পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বেলাল হোসেন খান,
আটঘরিয়া রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মোঃ জিল্লুর রহমান রানা, কাউন্সিলর গোলাম সরোয়ার, কাজী আসাদুল ইসলাম নিঠু, ফরহাদ হোসেন, উম্মে কুলসুম আরা বিউটি, ধলেশ্বর মাদ্রাসার সুপার মাও.আব্দুস সামাদ প্রমুখ।
এসময় দোয়া পরিচালনা করেন ধলেশ্বর কেন্দ্রিয় ঈদগাহের ঈমাম প্রভাষক মোঃ আব্দুস সামাদ।
