নিজস্ব প্রতিনিধি :
পাবনায় বিএডিসির কৃষি ফার্ম শ্রমিক ফেডারেশনের ডাকে শ্রমিক ধর্মঘট ও বিক্ষোভ সমাবেশ চলছে টেবুনিয়া
সরকার ঘোষিত চাকুরী নিয়মিতকরন আদেশ বাস্তবায়নের দাবিতে গত ১৪ই মে হতে দাবী আদায় না হওয়া পর্যন্ত ধর্মঘট ও বিক্ষোভ কর্মসূচী ঘোষনা করেন কৃষি ফার্ম শ্রমিক ফেডারেশনের সভাপতি ম. জয়নুল আবেদীন।
জানাযায়, বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রনালয় ২০১৭ সালে এক প্রজ্ঞাপনের মাধ্যমে কৃষি মন্ত্রনালয়ের অধীনে সকল প্রতিষ্ঠানে কর্মরত কৃষি শ্রমিকদের নীতিমালা অনুযায়ী চাকুরি নিয়মিত করনের নির্দেশ প্রদান করে।
দীর্ঘ সময় অতিবাহিত হলেও বিএডিসিতে সেই আদেশ কার্যকর না করায় অনতিবিলম্বে নিয়মিতকরন প্রক্রিয়া সম্পন্ন করার দাবীতে অনির্দিষ্ট কালের জন্য বিক্ষোভ ও ধর্মঘট কর্মসূচী ঘোষনা করা হচ্ছে।
এদিকে উঠতি বীজফসল উত্তোলনকে সামনে রেখে এই ধর্মঘটের কারনে বীজ উৎপাদন ও সংরক্ষনে ক্ষতির আশংকা দেখা দিয়েছে। শ্রমিক ধর্মঘটের কারনে সময় মত বীজ ফসল সংগ্রহ ও সংরক্ষণ করতে না পারলে ব্যাপক লোকশানের শিকার হবে বিএডিসি।
শ্রমিকরা ধর্মঘট ও বিক্ষোভ কর্মসূচী পালনে গত ১৪ই মে হতে প্রতিদিনই বিক্ষোভ মিছিল ও কর্মস্থলে কাজ বন্ধ রেখে অবস্থান কর্মসূচী পালন করছে টেবুনিয়া বীজ উৎপাদন খামার ডাল ও তৈলবীজ খামার ও বীজ প্রকৃয়াজাতকরন কেন্দ্রের নারীসহ কয়েক শত শ্রমিক।
