সাঁথিয়ায় মুক্তিযোদ্ধা সংসদ কার্য্যালয়ে কে এই বৃদ্ধা নারী?


নিজস্ব প্রতিনিধিঃ
সাঁথিয়া মুক্তিযোদ্ধা সংসদ কার্য্যালয়ে কে এই বয়োঃবৃদ্ধা নারী? তিনি প্রায় ৩ বছর ধরে অবস্থান করছে পাবনার সাঁথিয়া মুক্তিযোদ্ধা সংসদের বারান্দায়।

ঝড়-ঝঞ্ঝা,অবিরাম বৃষ্টি, তীব্র শীত সবই যেন তার কাছে সহনীয় হয়ে গেছে। নিরাপদ জায়গার কোন সন্ধান করে সংসদের বারান্দাতেই চোখ-মুখ বুজে হামাগুড়ি দিয়ে শুয়ে থাকে। 

পাশের চা বিক্রেতা মনোয়ারা খাতুন জানান, খাবার ব্যাপারে তার তেমন কোন চাহিদা নেই । কেউ দিলে খায়, না দিলে কাউকে বিরক্ত করেনা।

নিজের নাম পরিচয় কিছুই সে সঠিকভাবে বলতে পারেনা। কিছু জানতে চাইলে শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে। 

পরক্ষণেই একটা বিরক্তির ছাপ ভেসে ওঠে চোখে-মুখে। বৃদ্ধার চেহারার মধ্যে একটা আভিজাত্যের ছাপ লক্ষ্য করা যায়।