সাঁথিয়া প্রতিনিধিঃ
সাঁথিয়ায় পুলিশ অভিযান চালিয়ে সোলাইমান (৩৮) নামের এক মাদকসম্রাট কে আটক করেছে পুলিশ।
এসময় পুলিশ তার নিকট থেকে দশলক্ষ টাকা মূল্যের প্রায় ১০০ গ্রাম হেরোইন উদ্ধার জব্দ করে।
আটককৃত সোলাইমান হোসেন সাঁথিয়া উপজেলার ঘুঘুদহ গ্রামের ইন্তাজ আলীর ছেলে।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(তদন্ত) আঃ মজিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘুঘুদহ গ্রাম থেকে গতকাল রবিবার (২৭মে) বিকাল ৪ টার দিকে সোলাইমান কে গ্রেফতার করা হয়।
সে দীর্ঘদিন ধরেই মাদকব্যবসায় করে আসছে। মাদক ব্যবসার টাকা দিয়ে সে তার গ্রামে একটি বিলাসবহুল বাড়ি বানিয়েছে।
আটককৃত সোলাইমান কে আজ সোমবার (২৮মে) দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
