যুদ্ধাপরাধী নিজামীর মামলায় রাষ্ট্রপক্ষের স্বাক্ষীকে প্রাণনাশের হুমকি, থানায় মামলা দায়ের

ছবিঃ বীরমুক্তিযোদ্ধা জহুরুল হক মাষ্টার
এস এম জহুরুল হক, নিজস্ব প্রতিনিধিঃ 
পাবনার সাঁথিয়ায় বীর মুক্তিযোদ্ধা ও মানবতা বিরোধী অপরাধ মামলায় জামায়াতের আমীর মাওলানা মতিউর রহমান নিজামীর রাষ্ট্রপক্ষের স্বাক্ষী জহুরুল হক মাস্টারকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। 

এ ছাড়া ফেসবুকে তার ছবি বিকৃত করে পোষ্ট করা হয়েছে। এ ঘটনায় সাঁথিয়া থানায় একটি অভিযোগ দায়ের করা কয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, সাঁথিয়া উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ও মানবতা বিরোধী যুদ্ধাপরাধী জামায়াতের আমীর মাওলানা মতিউর রহমান নিজামীর মামলায় রাষ্ট্রপক্ষের স্বাক্ষী মুক্তিযোদ্ধা জহুরুল হক মাস্টারের ছবি বিকৃত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয় উৎসব নামে এক যুবক। 

ঐ যুবকের নিকট মুক্তিযোদ্ধা জহুরুল মাষ্টার তার ছবি বিকৃত করা ও তার প্রতি বিরুদ্ধচারণের কারণ জানতে চাইলে উৎসব এবং তার সহোযগিরা তাকে প্রাণনাশের হুমকি দেয়।

গত বুধবার ১৬ই মে দুপুরে মুক্তিযোদ্ধা জহুরুল হক মাস্টার বাদী হয়ে উপজেলার হাঁড়িয়া গ্রামের হুমায়ন কবির রশিদের ছেলে উৎসব (১৮), মোস্তফা মোল্লার ছেলে প্যারিস মোল্লা (২৫), মনসের আলী মোল্লার ছেলে মহসিন মোল্লা (২৭) ও মজিবুর রহমানের ছেলে হুমায়ন কবির রশিদের বিরুদ্ধে সাঁথিয়া থানায় একটি মামলা দায়ের করেন।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসিতদন্ত) আব্দুল মজিদ জানান, মুক্তিযুদ্ধা জহুরুল হক মাস্টার অভিযোগ করেছে। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।