এস এম জহুরুল হক নিজস্ব প্রতিবেদকঃ
"তামাক করে হ্রদপিন্ডের ক্ষয়,স্বাস্থ্যকে ভালোবাসি তামাককে নয়" এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনার বেড়ার চাকলা ইউপিতে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত হয়েছে।
এনডিপি সমৃদ্ধি কর্মসুচির আয়োজনে পল্লী-কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় দিবসটি পালন করা হয়।
চাকলা ইউনিয়নের চেয়াম্যান মোঃ ফারুক হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেড়া উপজেলা নির্বাহি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ মাহবুব হাসান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন, এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাফফর হোসেন তামাকমুক্ত সমাজ গঠনে তামাক জাতীয় সকল দ্রব্য ব্যবহার বন্ধে আহ্বান জানান। তিনি আরো বলেন, তামাক দ্রব্য ও মাদকমুক্ত সমাজ গড়তে তার থানার চলমান অব্যাহত থাকবে।
সভাপতির বক্তব্যে চাকলা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ফারুক হোসেন বলেন, তামাক দ্রব্য ব্যবহার করলে নিজের ও সমাজের উভয়ের ক্ষতি সেকারনেই আপনারা তামাক ও তামাকজাত দ্রব্য ব্যবহার বন্ধ করুন।
চেয়ারম্যান ফারুক হোসেন চলমান মাদক বিরোধী অভিযান পরিচালনা করায় দেশনেত্রী শেখ হাসিনা ও প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে বলেন,মাদক ব্যবসায়ীরা দেশ জাতির শত্রু এদের নির্মুল করতে না পারলে দেশ সংকটের মধ্যে পরতো।
তিনি বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ধন্যবাদ জানিয়ে বলেন, আপনার নেতৃত্বে মাদক বিরোধী অভিযানের কারনে বেড়া থানা আজ মাদকমুক্ত থানাতে পরিনিত হতে চলেছে। মাদক ব্যাবসায়ীরা আজ পালাতে শুরু করেছে।আমি মাদক বিরোধী অভিযানে আপনাদের পাশে ছিলাম থাকবো।
