মিরাজুল ইসলাম জীবনঃ
দেশের প্রথম কৃত্রিম উপগ্রহ বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ মহাকাশে উৎক্ষেপণের ক্ষণগণনা চলছে।
আজ ১১ মে, রাত যুক্তরাষ্ট্রের সময় বিকেল ৪টা ১২ মিনিট থেকে সন্ধ্যা ৬টা ২২ মিনিটের মধ্যে উৎক্ষেপণ সম্পন্ন হবে।
আজ ১১ মে, রাত যুক্তরাষ্ট্রের সময় বিকেল ৪টা ১২ মিনিট থেকে সন্ধ্যা ৬টা ২২ মিনিটের মধ্যে উৎক্ষেপণ সম্পন্ন হবে।
বাংলাদেশে সময়টি হচ্ছে আজ রাত ২টা ১২ মিনিট থেকে ৪টা ২২ মিনিট। উৎক্ষেপণের মুহূর্ত সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন। সব জেলা-উপজেলা প্রশাসন স্যাটেলাইট উৎক্ষেপণ সরাসরি সম্প্রচার করবে।
প্রশাসন থেকে প্রজেক্টরের মাধ্যমে বড় পর্দায় দেখানো হবে দৃশ্যটি। স্পেসএক্স সৌজন্যে http://techzoom.tv/live/ থেকে বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ সরাসরি দেখা যাবে।বিটিআরসির ওয়েবসাইট থেকেও সরাসরি সম্প্রচার দেখা যাবে। লিংকঃ http://www.btrc.gov.bd/BS1/
এছাড়াও বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট উৎক্ষেপণ ওয়েবে বিশ্বব্যাপী লাইভ সম্প্রচার করবে স্পেসএক্স।
www.spacex.com/webcast থেকে বাংলাদেশের এই ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণের সাক্ষী হতে পারবেন সকলেই।
ইউটিউবে স্পেসএক্সের চ্যানেলেও www.youtube.com/channel/UCtI0Hodo5o5dUb67FeUjDeA লাইভ সম্প্রচার করা হবে বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট নিয়ে ফ্যালকন-৯ ব্লক ফাইভ রকেটের যাত্রা।
লিংকঃ
https://m.facebook.com/story.php?story_fbid=580445152332054&id=514306955612541
লিংকঃ
https://m.facebook.com/story.php?story_fbid=580445152332054&id=514306955612541
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের বেসরকারি মহাকাশ সংস্থা স্পেসএক্সের ফ্যালকন ৯ রকেটের অত্যাধুনিক মডেল ‘ব্লক ফাইভ’ এ চড়ে, আজ বৃহস্পতিবার ফ্লোরিডার স্থানীয় সময় ৪টা ১২ মিনিটে (বাংলাদেশ সময় রাত ২টা ১২ মিনিটে) মহাকাশের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে বাংলাদেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু-১।
৩ হাজার ৫০০ কেজি ওজনের জিওস্টেশনারি কমিউনিকেশন স্যাটেলাইট বঙ্গবন্ধু-১ কক্ষপথের দিকে ছুটবে ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টারের ঐতিহাসিক লঞ্চ কমপ্লেক্স ৩৯-এ থেকে। এই লঞ্চ কমপ্লেক্স থেকেই ১৯৬৯ সালে চন্দ্রাভিযানে রওনা হয়েছিল অ্যাপোলো-১১।
স্পেসএক্স এবারই প্রথম স্যাটেলাইট উৎক্ষেপণে তাদের ফ্যালকন-৯ রকেটের ব্লক ফাইভ মডেল ব্যবহার করতে যাচ্ছে। ব্লক ফাইভ স্পেসএক্সের একটি অনন্য রকেট, যা পুনরায় ব্যবহারযোগ্য।
স্পেসএক্স কর্তৃপক্ষের মতে, এই রকেট উৎক্ষেপণের ৪৮ ঘণ্টার মধ্যে এটি আবারও উড়তে সক্ষম। এমনকি এটি ১০ বার পর্যন্ত বহন কাজে সক্ষম।
মূলত মহাকাশে একই রকেটের মাধ্যমে একাধিকবার নভোচারী বহনের উপযোগী হিসেবেই ব্লক ফাইভ রকেট নির্মাণ করা হয়েছে। তবে নাসার নিয়ম অনুযায়ী, নভোচারী বহনের আগে এটিকে ৭ বার মানুষবিহীন ফ্লাইট পরিচালনা করতে হবে।
আর এক্ষেত্রে আজ বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট নিয়ে প্রথমবারের মতো উড়তে যাচ্ছে ব্লক লাইভ রকেট।
