মিজান তানজিল,পাবনাঃ
পাবনায় বার্ষিক
কর্মসম্পাদন চুক্তি সূচকের আওতায় “পাটচাষী উদ্বুদ্ধকরণ কর্মশালা অনষ্ঠিত হয়েছে।
আজ বৃহিস্পতিবার ৩১ শে মে সকালে পাট অধিদপ্তর ও জেলা প্রশাসনের আয়োজনে প্রশাসকের সম্মেলন কক্ষে এ কর্মশালা
অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন,
জেলা প্রশাসক জসিম উদ্দিন, কৃষি সম্প্রসারন অধিদপ্তর খামারবাড়ী পাবনার উপ পরিচালক
বিভূতি ভূষন সরকার, বিটিভির পাবনা জেলা প্রতিনিধি আব্দুল মতিন খান, পাবনা পাট
অধিদপ্তরের পাট উন্নয়ন কর্মকর্তা জাহাঙ্গীর তালুকদার, জেলা কষৃকলীগ সভাপতি শহিদুর
রহমান শহিদ, পাট চাষী সমিতির পাবনা জেলার সভাপতি শাহাদত মুন্সী, স্বর্নপদক প্রাপ্ত
পাটচাষী কামরুজ্জামান ও সাধারন পাটচাষীবৃন্দ।
এসময় বক্তারা
বলেন, বর্তমানে সরকার কষকদের যে বিভিন্ন সুযোগ সুবিধা দিয়েছে তা অকল্পনীয়।
তারা বাংলাদেশ পাট চাষে বিশ্বের বুকে যে সুনাম রয়েছে তা ধরে
রাখতে দেশের সকল কৃষকদের পাটচাষে উদ্বুদ্ধ হতে হবে।
