আজ রাতে তারাবিহ নামাজ আদায়ের মধ্যদিয়ে শুরু হবে মাসব্যাপী সিয়াম পালন


বার্তাকক্ষঃ
আজ বৃ্হস্পতিবার ১৭ই মে দিবাগত রাতে এশার নামাজের পর তারাবিহ নামাজ আদায়ের মধ্যদিয়ে শুরু হবে পবিত্র রমজান মাসের সিয়াম পালন।

এদিন দিবাগত রাতে তারাবিহ নামাজ আদায় ও শেষরাতে সেহরী খাওয়ার মাধ্যমে শুরু হবে পবিত্র রমজানের অনুষ্ঠানিকতা। সারাদেশের মসজিদে মসজিদে লাখো লাখো মুসল্লী তারাবিহ নামাজ আদায় করবে।

গতকাল বুধবার ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে হিজরী ১৪৩৯ সালের রমজান মাসের চাঁদ দেখা নিয়ে এক   বাংলাদেশের আকাশে দেখা না যাওয়ায় ফাউন্ডেশনের এক সভায় সিদ্ধান্ত নেয়া হয় পহেলা রমজান হবে শুক্রবার।

 পবিত্র রমজান মাসে মাসব্যাপী ঈবাদত বন্দেগীর মধ্য দিয়ে পালন করবে বাংলাদেশ সহ বিশ্বের সকল মুসলিমগন।