নিজস্ব প্রতিনিধিঃ
পাবনায় আজ (১২ মে) সকাল সাড়ে ১০টায় সদর উপজেলা মুক্তিযোদ্ধাদের আয়োজনে ৭১ মুক্তিযোদ্ধা পূনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
মুক্তিযোদ্ধা সংসদ ভবন পাবনা জেলা কার্যালয়ের সামনে জাতীয় সঙ্গীত পরিবেশন, জাতীয় পতাকা ও মুক্তিযোদ্ধাদের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।
এরপর একটি বিশাল র্যালী মুক্তিযোদ্ধা সংসদ ভবনের সামনে থেকে বের হয়ে শহরের প্রধান আব্দুল হামিদ সড়ক প্রদক্ষিণ মাধ্যমে পুনরায় ভবনের সামনে গিয়ে শেষ হয়।পরে চতুর্থ তালায় আলোচনা সভায় অংশ গ্রহন করেন।
বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ্যাড. সাইফুল আলম বাবলুর সভাপতিত্বে ও এ্যাডঃ মুশফেকা জাহান কণিকার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ওয়াজ উদ্দিন খান।
তিনি বলেন ১৯৭১ মুক্তিযুদ্ধে দেশকে রক্ষা করতে শত্রুদের বিরুদ্ধে জীবন বাজি রেখে ঝাঁপিয়ে পড়েছিলাম, সেই কষ্টার্জিত স্বাধীনতা এখন হুমকীর মুখে। শত্রুরা বাংলার মাটিতে যাতে ছোঁবল দিতে না পারে সে জন্য সবাইকে সজাক থাকতে হবে।
বিশেষ অতিথির বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মকবুল হোসেন সন্টু, আলহাজ্ব এ্যাড. গোলাম হাসনায়েন।
অন্যান্যদের মাঝে আরও বক্তব্য দেন কুষ্টিয়া জেলা থেকে আগত বীর মুক্তিযোদ্ধা এ্যাড. সদরুল ইসলাম, সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযুদ্ধ’৭১ পাবনা জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ স ম আব্দুর রহিম পাকন, বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার বাদশা, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মেছবাহুর রহমান রোজ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা মো. আফতাব উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আওয়াল, বীর মুক্তিযোদ্ধা ওমর আলী, বীর মুক্তিযোদ্ধা মো. আজির উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোহাম্মদ, বীর মুক্তিযোদ্ধা মো. আবুল কালাম আজাদ প্রমুখ। বক্তারা মুক্তিযোদ্ধাদের সাংবিধানিক সীকৃতি ও ভূয়ামুক্ত তালিকা প্রনয়নের ব্যাপারে জোর দাবি জানান।
এ সময় আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও কলামিষ্ট মো.আবদুল জব্বার, বীর মুক্তিযোদ্ধা শরিফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মোমিনুর রহমান বরুণ, বীর মুক্তিযোদ্ধা মোজাফ্ফর হোসেন, বীর মুক্তিযোদ্ধা আতিয়ার রহমান সাচ্চু, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম রফিক, বীর মুক্তিযোদ্ধা আনছার আলী, বীর মুক্তিযোদ্ধা শহীদুল্লাহ বকুল, বীর মুক্তিযোদ্ধা ইউসুফ আলী, বীর মুক্তিযোদ্ধা ইয়াসীন আলী, বীর মুক্তিযোদ্ধা মো. দিদার হোসেন, বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, বীর মুক্তিযোদ্ধা হরি শংকর রায়, বীর মুক্তিযোদ্ধা মো. মজনু, বীর মুক্তিযোদ্ধা আবু জাফরসহ জেলা ও উপজেলা থেকে আগত বীর মুক্তিযোদ্ধাগণ।
