পাবনায় কালবৈশাখীর প্রভাবে ভর দুপুরেই নেমে আসে রাত


মেহেদী হাসান,পাবনাঃ
বিগত দিনের কালবৈশাখী ঝড়ে বিধ্বস্ত দেশ। আজ বুধবার ২রা মে দুপুর ১২ টায় দিকে হটাৎ করেই বিকট কালোবর্ন ধারন করে পাবনার আকাশ। হিস্র দানবের মত কালো মেঘেরা যেন ধেয়ে আসতে থাকে পৃথিবীর দিকে। 

এ সময় পাবনায় ভর দুপুরে নেমে আসে ভয়ংকর ঘন অন্ধকার।আতংকিত হয়ে উঠে মানুষ। পাবনার বিভিন্ন রাস্তায় হেডলাইট জ্বালিয়ে ধীরগতিতে যানবাহন চলাচল করতে দেখা যায়।

গতকাল মঙ্গলবার আবহাওয়া অধিদপ্তর জানায় আরো কিছুদিন প্রভাব থাকবে কালবৈশাখীর, থাকবে ঝড়ো হাওয়ার সাথে বজ্রবৃষ্টি। এ সংক্রান্ত একটি সংবাদ "পাবনাটাইমস" পত্রিকায় গতকাল প্রকাশিত হয়।

এদিকে কৃষিপ্রধান পাবনার কৃষকেরা রয়েছেন শংকায়।ইতিমধ্যেই উঠতি ফষলের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। আম ও লিচুর ব্যাপক ক্ষতিতে দিশেহারা পাবনার ঈশ্বরদীর ফল চাষীরা।

প্রকৃতির উপর মমনুষ্যসৃষ্ট দূষনের প্রভাব হিসেবেই আবহাওয়ার এমন বৈরী আচরণ বলে মনে করেন বিশেষজ্ঞরা। বাতাসে কার্বনের পরিমান বেড়ে যাওয়ায় বেড়েছে বজ্রপাত। 

এখনই সচেতন হতে না পারলে ভবিষ্যৎ এ পরিস্থিতি আরো খারাপের দিকে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।